Cryosurgery পদ্ধতিতে ব্যবহৃত হয় ---

A তরল নাইট্রোজেন

B CO2

C আর্গন

D ওপরের সবগুলো

Solution

Correct Answer: Option D

- ক্রায়োসার্জারি (Cryosurgery) হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা অসুস্থ টিস্যু ধ্বংস করে।

- এই পদ্ধতিতে কোষের তাপমাত্রা -৪১°C থেকে -১৯৬°C পর্যন্ত নিচে নামিয়ে আনা হয়, যার ফলে আক্রান্ত টিস্যুটি জমে বরফ হয়ে যায় এবং রক্তসঞ্চালন বন্ধ হয়ে টিস্যুটি ধ্বংসপ্রাপ্ত হয়।

- ক্রায়োসার্জারিতে প্রধানত তরল নাইট্রোজেন (Liquid Nitrogen), আর্গন গ্যাস বা হিলিয়াম গ্যাস এবং কার্বন ডাই-অক্সাইড (CO2) গ্যাস ব্যবহার করা হয়।

- এর মধ্যে তরল নাইট্রোজেন স্প্রে সর্বাধিক ব্যবহৃত হয়, যা টিস্যুর তাপমাত্রা খুব দ্রুত কমিয়ে আনতে সহায়তা করে।

- টিউমার, ত্বকের ক্যান্সার, আঁচিল এবং চোখের ছানির মতো রোগের চিকিৎসায় এই পদ্ধতি অত্যন্ত কার্যকর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions