এক্সপার্ট সিস্টেম কি?

A অ্যাপ্লিকেশান

B যন্ত্র

C রোবট

D নিউরাল নেটোয়ার্ক

Solution

Correct Answer: Option A

-আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্রগুলাের মধ্যে বর্তমানে সবচাইতে জনপ্রিয় হলাে এক্সপার্ট সিস্টেম।
-এক্সপার্ট সিস্টেম হলাে একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনাে বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ করে তােলে। 
-উচ্চ ক্ষমতাসম্পন্ন অনেকগুলাে মাইক্রোপ্রসেসর ও চিপ ব্যবহার করে প্রােগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করা হয়।
-ব্যবহারকারীরা এ সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারেন। যেমন- ডাক্তাররা চিকিৎসা সংক্রান্ত জটিল সমস্যার কথা ক্যাড়লাস এবং মাইসিন নামক এক্সপার্ট সিস্টেম থেকে প্রশ্ন করে জেনে নিতে পারে।
-কম্পিউটার ডিজাইনাররা R নামক এ সিস্টেমকে প্রশ্ন করে সাহায্য নিতে পারে, এক্সপার্ট সিস্টেমে কারিগরকে সাহায্য করতে পারে জটিল যন্ত্র সারিয়ে তুলতে কৌশল শিক্ষা দিতে পারে সামরিক অফিসারকে। 
-এক্সপার্ট সিস্টেম গঠনে সহায়তাকারী উপাদানগুলাে হলাে- নলেজ বেজ (Knowledge Base) এবং সফটওয়্যার রিসাের্স।

এই সিস্টেমের সুবিধাঃ
১. এক্সপার্ট সিস্টেম একটি সফটওয়্যার যা কোনাে সমস্যার সমাধান প্রদান করার উদ্যোগ গ্রহণ করে থাকে।।
২. এটি এক বা একাধিক মানুষের দক্ষতার সমতুল্য হলেও মানুষের সমগ্র বৃদ্ধিবৃত্তি বা জ্ঞানের বিকল্প হতে পারে না।।
৩. এক্সপার্ট সিস্টেমগুলাে সাধারণত নির্দিষ্ট সমস্যার সমাধানভিত্তিক হয়ে থাকে।
৪. প্রথাগত এপ্লিকেশন হলেও এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অংশ।
৫. এক্সপার্ট সিস্টেম দক্ষ হলেও তা মানুষের নিয়ন্ত্রণাধীন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions