স্টার সংগঠনে (টপোলজি) নিচের কোনটি সত্য নয়?
A কম্পিউটার সমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
B কম্পিউটার গুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে।
C কেন্দ্রীয় কম্পিউটারের সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়।
D কোনটিই নয়।
Solution
Correct Answer: Option B
- স্টার টপোলজি বা স্টার সংগঠনের কম্পিউটার সমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ সংগঠনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটার গুলো সরাসরি -নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
- প্রতিটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে। কেন্দ্রীয় কম্পিউটার এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় কম্পিউটারের সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়।
- কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যাহত হয়, নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।