অপেরা সফটওয়্যার কোম্পানির সদরদপ্তর কোথায়?
A অসলো, নরওয়ে
B অাটলান্টা, যুক্তরাষ্ট্র
C সিলিকন ভ্যালি, যুক্তরাষ্ট্র
D রেডমন্ড,ওয়াশিংটন
Solution
Correct Answer: Option A
- অপেরা সফটওয়্যার কোম্পানি (Opera Software Company) মূলত নরওয়ের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান।
- ১৯৯৫ সালে জন ভন টেটজনার (Jon von Tetzchner) এবং গেইর ইভারসয় (Geir Ivarsøy) এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।
- অপেরা সফটওয়্যার কোম্পানি সাধারণত তার জনপ্রিয় ওয়েব ব্রাউজার 'অপেরা' (Opera)-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত।
- এই কোম্পানিটির সদরদপ্তর নরওয়ের রাজধানী অসলো (Oslo) শহরে অবস্থিত।
- অপেরা ব্রাউজার ছাড়াও এই কোম্পানিটি 'Opera Mini', 'Opera News' এর মতো বিভিন্ন প্রযুক্তি পণ্য তৈরি করে।