নিচের কোনটি একটি আউটপুট যন্ত্র নয়?

A স্ক্যানার

B প্রিন্টার

C মনিটর

D টাচ স্ক্রিন

Solution

Correct Answer: Option A

- কম্পিউটার হার্ডওয়্যারের যে যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার ডাটা গ্রহণ করে তাকে ইনপুট ডিভাইস এবং যার মাধ্যমে ফলাফল প্রকাশ করে তাকে আউটপুট ডিভাইস বলে।
- প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে স্ক্যানার (Scanner) হলো একটি ইনপুট ডিভাইস
- এটি কোনো ছবি বা লেখা হুবহু ডিজিটাল ডাটা বা ছবিতে রূপান্তর করে কম্পিউটারে ইনপুট হিসেবে প্রেরণ করে, তাই এটি আউটপুট যন্ত্র নয়।
- অন্যদিকে, প্রিন্টার (Printer) কম্পিউটারের ভেতরের তথ্য কাগজে ছাপিয়ে বের করে দেয়, তাই এটি একটি আউটপুট ডিভাইস।
- মনিটর (Monitor) কম্পিউটারের যাবতীয় কাজের দৃশ্যমান ফলাফল প্রদর্শন করে, তাই এটিও একটি প্রধান আউটপুট ডিভাইস।
- টাচ স্ক্রিন (Touch Screen) একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, কারণ এতে তথ্য দেখা (আউটপুট) এবং স্পর্শের মাধ্যমে নির্দেশ দেওয়া (ইনপুট) দুটোই সম্ভব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions