Solution
Correct Answer: Option B
IP address গুলো প্রকৃতপক্ষে IP Class এর মধ্যে organized থাকে। IP address class দ্বারা মূলত নেটওয়ার্কের প্রকৃত আকার কে বোঝানো হয়। IP class দ্বারা নির্ধারিত হয় যে, উক্ত IP Address-এর কত Bit হোস্ট আইডি এবং কত Bit নেটওয়ার্ক আইডি হিসাবে ব্যবহৃত হবে। এবং উক্ত নেটওয়ার্কে মোট কতগুলো হোস্ট থাকবে সেটাও IP Class নির্ধারন করে। মোট ৫ ধরনের IP Class রয়েছে (যথা: A, B, C, D এবং E).
উদাহরণ:
ধরুন আপনি একটি অফিসের নেটওয়ার্ক করবেন। সেখানে আপনার মোট কম্পিউটারের সংখ্যা ১৫০টি। অর্থাৎ আপনাকে মোট ১৫০টি PC’র একটা নেটওয়ার্ক করতে হবে। এক্ষেত্রে আপনার IP হতে পারে 192.168.0.1- ১ম PC’র জন্য। ২য় PC’র জন্য হবে 192.168.0.2 …. এভাবে ১৫০তম PC’র IP হতে পারে 192.168.0.150. উল্লেখ্য যে, Class C Address-এ হোস্ট এর জন্য বরাদ্ধ হচ্ছে ৮বিট। অর্থাৎ Binary-তে ৮টি 1 (11111111) = Decimal এর ২৫৫। সুতরাং, এই নেটওয়ার্কে মোট (২৫৫-১)=২৫৪ টি হোস্ট যোগ করা যাবে।