Solution
Correct Answer: Option D
- RAM বা Random Access Memory হলো কম্পিউটারের প্রধান বা প্রাথমিক মেমোরি যেখানে চলমান বা সক্রিয় সব তথ্য জমা থাকে।
- কম্পিউটার চালু করার পর প্রথমে অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয় ডাটা হার্ড ড্রাইভ থেকে র্যামে লোড হয় যাতে কম্পিউটার পরিচালনা করা সম্ভব হয়।
- ব্যবহারকারী কি-বোর্ড বা মাউসের মাধ্যমে যে নির্দেশনা বা ইনপুট ডাটা দেয়, তা প্রসেস হওয়ার আগে প্রাথমিকভাবে র্যামেই জমা থাকে।
- কম্পিউটার যখন কোনো জটিল কাজ সম্পাদন করে, তখন সেই চলমান কাজের বা প্রসেসিং ডাটার ফলাফল সাময়িকভাবে র্যামে সংরক্ষিত থাকে।
- অর্থাৎ, একটি সচল কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ইনপুট এবং প্রসেসিং—এই তিন ধরণের ডাটই র্যামে সংরক্ষিত থাকে।
- তবে মনে রাখতে হবে, র্যাম একটি অস্থায়ী মেমোরি (Volatile Memory), তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে এতে সংরক্ষিত সব তথ্য মুছে যায়।