'চূড়ান্ত মীমাংসা' অর্থ প্রকাশ করে কোন বাগধারা?

A সপ্তমে চড়া

B কেঁচে গণ্ডুস

C এসপার ওসপার

D মণিকাঞ্চন যোগ

Solution

Correct Answer: Option C

এসপার ওসপার বাগধারাটির অর্থ হলো চূড়ান্ত মীমাংসা বা যেকোনো এক দিক নির্ধারণ করা।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
- সপ্তমে চড়া: প্রচণ্ড রাগ বা ক্রোধান্বিত হওয়া।
- কেঁচে গণ্ডুস: পুনরায় শুরু করা বা গোড়া থেকে আরম্ভ করা।
- মণিকাঞ্চন যোগ: উপযুক্ত মিলন বা সোনায় সোহাগা।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- এক ঢিলে দুই পাখি মারা: এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা।
- একচোখা: পক্ষপাতদুষ্ট বা পক্ষপাতিত্ব।
- ওজন বুঝে চলা: আত্মমর্যাদা রক্ষা করে চলা।
- ওষুধ ধরা: আকাঙ্ক্ষিত ফল লাভ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions