মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়নই কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence। এটি হচ্ছে মূলত একটি প্রোগ্রাম যা কোনো রোবট বা মেশিনের মধ্যে থেকে মেশিন বা রোবটটিকে বিভিন্ন সিদ্ধান্ত দেয় (প্রোগ্রাম অনুসারে) এবং মেশিনটি বা রোবট অর্থাৎ Hardware তা execute করে।
5th Generation এর Natural Language ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) এর মাধ্যমে টুলস গুলো তৈরি করা হয়ঃ
-
ChatGPT: ChatGPT হলো OpenAI এর তৈরি একটি ভাষা মডেল যা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (Natural Language Processing বা NLP) ব্যবহার করে মানুষের সাথে আলাপচারিতা করতে পারে। এটি গভীর শিক্ষণ (Deep Learning) ভিত্তিক এবং বড় আকারের টেক্সট ডেটাসেটের উপর প্রশিক্ষিত।
- Gemini: Gemini একটি AI মডেল যা Google DeepMind দ্বারা তৈরি করা হয়েছে। এটি ভাষা মডেলিং এবং অন্যান্য AI প্রয়োগের জন্য ব্যবহৃত হয়। Gemini প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন AI টাস্কে ব্যবহৃত হয়।
- Baidu: Baidu হলো একটি চীনা প্রযুক্তি কোম্পানি যা AI-ভিত্তিক বিভিন্ন প্রয়োগ এবং সেবা প্রদান করে। Baidu এর AI প্রযুক্তি যেমন ডিপ স্পিচ, ফেস রিকগনিশন, অটোনোমাস ড্রাইভিং ইত্যাদি AI-ভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।