নিউর্যাল নেটওয়ার্ক (Neural Network) এলগরিদম কিসের সাথে সম্পৃক্ত-
A ডাটাবেজে কম্পিউটিং
B মেশিন লার্নিং
C সুপার কম্পিউটার রিসার্সের সাথে
D কোনটির নয়
Solution
Correct Answer: Option B
-ম্যাশিন লার্নিং হল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ সংক্রান্ত এক ধরণের অত্যাধুনিক প্রযুক্তি যা বিভিন্ন কম্পিউটার সিস্টেমকে পূর্ববর্তী তথ্য এবং অভিজ্ঞতা পর্যালোচনা করে নিজে থেকে শেখা এবং সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে।
-ম্যাশিন লার্নিং প্রযুক্তির দ্বারা এমন সব কম্পিউটার প্রোগ্রাম বানানো সম্ভব হয়েছে যা কেবল পর্যাপ্ত পরিমাণ তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে, পূর্ববর্তী প্রোগ্রামিং না থাকা সত্ত্বেও কোন কাজ যথেষ্ট পরিমাণ সঠিকতার সাথে সম্পন্ন করতে পারে।
- কোন কম্পিউটার প্রোগ্রামের এভাবে নিজ থেকে শেখার ধারণাই ম্যাশিন লার্নিং এর মূলনীতি । নিউরাল নেটওয়ার্কের গঠন এবং সরবরাহকৃত তথ্যসেট (Data set) এর উপর ভিত্তি করে কয়েক রকমের ম্যাশিন লার্নিং এলগরিদম তৈরি করা সম্ভব। এগুলো হচ্ছে-
i. সুপারভাইজড লার্নিং (Supervised learning)
ii. আনসুপারভাইজড লার্নিং (Unsupervised learning)
iii. সেমি-সুপারভাইজড লার্নিং (Semi-Supervised learning)
iv. রিইনফোর্সমেন্ট লার্নিং (Reinforcement learning)