Solution
Correct Answer: Option C
- WPAN বা Wireless Personal Area Network প্রযুক্তির মাধ্যমেই তারবিহীনভাবে ব্লুটুথ ও ইনফ্রারেড ব্যবহার করে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়।
- এই নেটওয়ার্ক সাধারণত ব্যক্তিগত পরিসরে স্বল্প দূরত্বের (সাধারণত ১০ থেকে ১০০ মিটার) ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়।
- ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড হলো ৮০২.১৫.১ যা রেডিও ওয়েভ বা তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।
- ১৯৯৪ সালে এরিকসন কোম্পানিতে কর্মরত অবস্থায় জাপ হার্টসেন (Jaap Haartsen) ব্লুটুথ প্রযুক্তি আবিষ্কার করেন।
- অন্যদিকে, WLAN হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক (যেমন- Wi-Fi), WMAN হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (যেমন- WiMAX) এবং WWAN হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (যেমন- মোবাইল ডেটা)।