অ্যালান টুরিং কিসের জন্য বিখ্যাত?

A Imitation Game এর জন্য

B IC নিয়ে গবেষণার জন্য

C Enigma Code আবিষ্কারের জন্য

D Programing এর জন্য

Solution

Correct Answer: Option C

অ্যালান ম্যাথিসন টুরিং ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ। তার বাবা জুলিয়াস টুরিং ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট। তিনি যখন ভারতে কর্মরত, সে সময়ে অ্যালান তার মায়ের গর্ভে আসেন। তারা চেয়েছিলেন তাদের সন্তানকে ইংল্যান্ডে বড় করতে। তাই তার মা এথেল তাকে গর্ভে নিয়েই চলে আসেন ইংল্যান্ডে। লন্ডনে ১৯১২ সালের ২৩ জুন জন্মগ্রহণ করেন তিনি। 

অসম্ভব জ্ঞানী একজন গণিতবিদ ছিলেন অ্যালান টুরিং। বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। এর গবেষণায় সর্বশক্তি নিয়োগ করে চলেছে বড় কোম্পানিগুলো। আর সেই ব্যাপারটির প্রথম স্বপ্নদ্রষ্টা কিন্তু ছিলেন অ্যালান টুরিং। ক্রিপ্টোগ্রাফি জগতের ভিত নাড়িয়ে দিয়েছিলেন তিনি জার্মান এনিগমার গোপন তথ্য উদ্ধার করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions