Solution
Correct Answer: Option C
- আইটিউনস (iTunes) হলো অ্যাপলের তৈরি একটি ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম।
- এটি একাধারে মিডিয়া প্লেয়ার, মিডিয়া লাইব্রেরি, ইন্টারনেট রেডিও ব্রডকাস্টার এবং মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে।
- অ্যাপল ইনকর্পোরেটেড ২০০১ সালের ৯ জানুয়ারি এই সফটওয়্যারটি বাজারে নিয়ে আসে।
- এর মাধ্যমে ব্যবহারকারীরা গান, মিউজিক ভিডিও, টেলিভিশন শো, অডিওবুক, পডকাস্ট এবং মুভি কেনা, ডাউনলোড ও শোনার সুবিধা পেয়ে থাকেন।
- ম্যাক কম্পিউটার এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এটি ব্যবহার করে তাদের আইফোন, আইপ্যাড বা আইপড টাচের অডিও বা ভিডিও ফাইলগুলো ম্যানেজ বা সিঙ্ক করতে পারেন।