Solution
Correct Answer: Option C
- ইন্টারনেট প্রটোকল (IP) হলো একটি ঠিকানা ব্যবস্থা, যার মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসকে শনাক্ত করা হয়।
- এর দুটি প্রধান সংস্করণ হলো IPv4 এবং IPv6।
IPv4 (Internet Protocol version 4):
- এটি ৩২-বিটের একটি ঠিকানা ব্যবস্থা।
- এই ৩২ বিটের মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন স্বতন্ত্র ঠিকানা তৈরি করা সম্ভব।
- কিন্তু ইন্টারনেটের ব্যবহারকারী এবং ডিভাইসের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় এই ঠিকানাগুলো প্রায় শেষ হয়ে যায়।
IPv6 (Internet Protocol version 6):
- IPv4-এর ঠিকানা স্বল্পতার সমস্যা সমাধানের জন্য IPv6 তৈরি করা হয়েছে।
- এটি একটি ১২৮-বিটের ঠিকানা ব্যবস্থা।
- ১২৮-বিট হওয়ার কারণে IPv6 প্রায় ৩৪o আন্ডেসিলিয়ন (অর্থাৎ ৩৪o এর পর ৩৬টি শূন্য) ইউনিক ঠিকানা তৈরি করতে পারে, যা কার্যত অসীম।
- এই বিশাল ঠিকানা ব্যবস্থা নিশ্চিত করে যে আগামী দিনে ইন্টারনেট ব্যবহারকারী ও ডিভাইসের সংখ্যা যতই বাড়ুক না কেন, ঠিকানার কোনো অভাব হবে না।