Solution
Correct Answer: Option C
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ব্যবহার করার ফলে মাইক্রোকম্পিউটারের আবির্ভাব ঘটে।
- ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আবিষ্কৃত সকল কম্পিউটার মূলত চতুর্থ প্রজন্মের অন্তর্ভুক্ত।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকন চিপের উপর স্থাপন করা অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি-র সমষ্টি, যা কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
- এই প্রজন্মের কম্পিউটারে VLSI (Very Large Scale Integration) প্রযুক্তি ব্যবহার করা হয়, যার ফলে কম্পিউটারের আকার অনেক ছোট ও গতি অনেক বৃদ্ধি পেয়েছে।
- আমাদের বহুল ব্যবহৃত PC (Personal Computer) বা ব্যক্তিগত কম্পিউটারগুলো প্রকৃতপক্ষে এই প্রজন্মের মাইক্রোকম্পিউটার।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হলো- IBM 3033, IBM 4341, Apple II, TRS-80 ইত্যাদি।
- উল্লেখ্য যে, প্রথম প্রজন্মে ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টর এবং তৃতীয় প্রজন্মে IC (Integrated Circuit) ব্যবহৃত হয়েছিল।