Solution
Correct Answer: Option C
- কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে এর প্রযুক্তিগত উন্নতি, কাজের গতি এবং আকৃতিগত পরিবর্তন বা বিবর্তন ঘটতে থাকে, যার একেকটি ধাপকে প্রজন্ম বা Generation বলা হয়।
- ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কালকে চতুর্থ প্রজন্মের (Fourth Generation) অন্তর্ভুক্ত বলে ধরা হয়।
- এই প্রজন্মের কম্পিউটারগুলোতে Very Large Scale Integration (VLSI) প্রযুক্তি, মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর মেমোরি ব্যবহার করা হয়েছে।
- চতুর্থ প্রজন্মের উল্লেখযোগ্য এবং জনপ্রিয় আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে World Wide Web (WWW), HTML, DVD, iPod এবং মোবাইল ফোন।
- এই সময়েই পার্সোনাল কম্পিউটার (PC) বা ডেস্কটপ কম্পিউটারের ব্যাপক প্রসার ঘটে এবং সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হয়ে ওঠে।