Solution
Correct Answer: Option C
- Altair 8800 হলো মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম তৈরি ব্যক্তিগত কম্পিউটার (Personal Computer)।
- এটি ১৯৭৪ সালে এড রবার্টস এবং তার কোম্পানি MITS (Micro Instrumentation and Telemetry Systems) দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং ১৯৭৫ সালে জনপ্রিয় সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- এই কম্পিউটারটি ইন্টেলের ৪০৪০ সিপিইউ এর উপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা থাকলেও পরে ইন্টেল ৮০৮০ (Intel 8080) মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হয়।
- এটি মূলত একটি কিট (Kit) আকারে বিক্রি করা হতো যা ব্যবহারকারীদের নিজেদের একত্রিত বা অ্যাসেম্বল করতে হতো এবং এতে কোনো কি-বোর্ড বা মনিটর ছিল না, বরং সুইচ আর লাইট দিয়ে এটি অপারেট করা হতো।
- Altair 8800-এর মাধ্যমেই বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের সূচনা হয় এবং বিল গেটস ও পল অ্যালেন এই ডিভাইসের জন্য বেসিক (BASIC) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে মাইক্রোসফটের যাত্রা শুরু করেন।