Solution
Correct Answer: Option C
- ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি (IC) প্রযুক্তির উন্নতির ফলে কম্পিউটারের সিপিইউ (CPU)-এর সকল উপাদান একটি মাত্র সিলিকন চিপে একীভূত করা সম্ভব হয়, যাকে বলা হয় মাইক্রোপ্রসেসর।
- যুক্তরাষ্ট্রের ইনটেল কর্পোরেশন (Intel Corporation) ১৯৭১ সালে ড. টেড হফ (Dr. Ted Hoff) এর তত্ত্বাবধানে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে।
- এই প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম ছিল ইনটেল-৪০০৪ (Intel 4004)।
- ইনটেল-৪০০৪ ছিল বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর।
- শুরুর দিকে এই মাইক্রোপ্রসেসরটি কম্পিউটারে ব্যবহৃত হয়নি, বরং এটি শুধুই ডেস্কটপ ক্যালকুলেটরের হিসাব-নিকাশের কাজের জন্য তৈরি করা হয়েছিল।