প্রধান মেমোরি (Main Memory)ঃ কম্পিউটারের যে মেমোরি সরাসরি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে যুক্ত থাকে এবং কোন তথ্য বা নির্দেশকে গ্রহণমুখ যন্ত্রের সাহায্যে গ্রহণ করার পর প্রক্রিয়াকরণের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে তাকেই প্রধান মেমোরি (Main Memory) বলা হয়। RAM, ROM
- সহায়ক মেমোরি (Auxiliary Memory): ইনপুটকৃত তথ্যসমূহ প্রক্রিয়াকরণের পর প্রক্রিয়াজাত তথ্যসমূহ সংরক্ষণের জন্য কম্পিউটারের যে স্মৃতি ব্যবহৃত হয়ে থাকে সেটিকেই সহায়ক স্মৃতি (Auxiliary Memory) বলা হয়। ফ্লপি ডিস্ক - Floppy Disk, হার্ড ডিস্ক - Hard Disk.