দুইটি ভিন্ন নেটওয়ার্ক আইডির ইথারনেট ল্যান সংযুক্ত করতে কোনটি প্রয়োজন?

A Switch

B Bridge

C Repeater

D Router

Solution

Correct Answer: Option D

রাউটার (Router):
- রাউটার এমন একটি নেটওয়ার্ক ডিভাইস, যা দুই বা ততোধিক ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট আদান-প্রদান করতে পারে।
- ভিন্ন নেটওয়ার্ক আইডি যুক্ত দুটি ইথারনেট ল্যানকে সংযুক্ত করে তাদের মধ্যে ডেটা আদান প্রদানে রাউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- রাউটার বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট পাঠানোর জন্য সবচেয়ে উপযুক্ত পথ খুঁজে বের করে।

সুইচ (Switch):
- সুইচ একই নেটওয়ার্কের মধ্যে একাধিক ডিভাইসকে যুক্ত করে।
- একটি নেটওয়ার্কের ভিতরে ডেটা আদান প্রদানে সুইচ ব্যবহৃত হয়।

ব্রিজ (Bridge):
- ব্রিজ দুটি একই ধরনের নেটওয়ার্ককে যুক্ত করে।
- ব্রিজ একই নেটওয়ার্কের দুটি অংশকে যুক্ত করতে ব্যবহৃত হয়।

রিপিটার (Repeater):
- রিপিটার নেটওয়ার্ক সিগন্যালকে বুস্ট করে, যাতে সিগন্যাল দুর্বল না হয়ে দূর পর্যন্ত যেতে পারে।
- রিপিটার সিগন্যালকে শক্তিশালী করে, নেটওয়ার্কের পরিসীমা বাড়াতে ব্যাবহৃত হয়।

- সুতরাং, দুইটি ভিন্ন নেটওয়ার্ক আইডির ইথারনেট ল্যান সংযুক্ত করতে রাউটার প্রয়োজন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions