Solution
Correct Answer: Option B
- মনিটর স্ক্রিনে আউটপুট বা কোন চিত্র প্রদর্শন করার জন্য অসংখ্য ছোট ছোট আলোক বিন্দু ব্যবহৃত হয়, এই বিন্দুগুলোকে পিক্সেল (Pixel) বলে।
- মনিটরের স্ক্রিনের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কতগুলো পিক্সেল আছে, এই মোট পিক্সেল সংখ্যাই হলো মনিটরের রেজুলেশন (Resolution)।
- রেজুলেশন যত বেশি হবে, স্ক্রিনে পিক্সেলের ঘনত্ব তত বাড়বে এবং প্রদর্শিত ছবির স্বচ্ছতা ও স্পষ্টতা তত নিখুঁত হবে।
- দুটি পিক্সেলের মধ্যবর্তী দূরত্বকে ডট পিচ (Dot Pitch) বলা হয়, যা সাধারণত মিলিমিটারে পরিমাপ করা হয়।
- ডট পিচ যত কম হবে, অর্থাৎ পিক্সেলগুলো যত কাছাকাছি থাকবে, মনিটরের রেজুলেশন ও ছবির মান তত উন্নত হবে।