ডাটা কমিউনিকেশনে কোন ব্রিজ রেডিও সিগন্যাল ব্যবহার করে? 

A ওয়্যারলেস ব্রিজ

B লোকাল ব্রিজ

C রিমোট ব্রিজ

D একটিও না 

Solution

Correct Answer: Option A

- ব্রিজ হল তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা এক ধরনের বিশেষ নেটওয়ার্ক ডিভাইস যা দুইটি ভিন্ন নেটওয়ার্ক আইডির ইথারনেট ল্যান সেগমেন্টকে যুক্ত করে।

ব্রিজ তিন প্রকারঃ যথা
- লোকাল ব্রিজ: লোকাল ব্রিজ হল দুটি একই নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদানকারী একটি যন্ত্র। এটি সাধারণত একটি ছোট অফিস বা হোম নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করা হয়। লোকাল ব্রিজ অপটিক্যাল ফাইবার, ইথারনেট বা কো-অ্যাক্সিয়াল ক্যাবলের মাধ্যমে সংযুক্ত হয়।
- রিমোট ব্রিজ: এটি হল এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস বিশেষ, যা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানের দুটি LAN সেগমেন্টকে সংযুক্ত করে থাকে।
- ওয়্যারলেস ব্রিজ: ওয়্যারলেস ব্রিজ হল দুটি নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদানকারী একটি যন্ত্র যা তারের পরিবর্তে রেডিও সিগন্যাল ব্যবহার করে। ওয়্যারলেস ব্রিজ 802.11b, 802.11g বা 802.11n প্রযুক্তি ব্যবহার করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions