দৈনন্দিন জীবনে Artificial Intelligence (AI) এর ব্যাবহার-

A Solar panels

B Traditional washing machines

C Voice-activated assistants like Alexa or Siri

D Mechanical clocks

Solution

Correct Answer: Option C

(Alexa) বা সিরি (Siri) হলো ভয়েস-অ্যাক্টিভেটেড অ্যাসিস্ট্যান্ট বা কণ্ঠস্বর চালিত ব্যক্তিগত সহকারী। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের মুখের ভাষা বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) প্রযুক্তির সাহায্যে এরা ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করে। দৈনন্দিন জীবনে রিমাইন্ডার সেট করা, আবহাওয়া জানানো বা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে এগুলো ব্যবহৃত হয়। অন্যান্য অপশনগুলো কেন উত্তর নয়:
-Solar panels: এটি নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি যা সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে, এতে কোনো বুদ্ধিমত্তা বা সফটওয়্যার কাজ করে না।
-Traditional washing machines: এটি পূর্বনির্ধারিত (Pre-programmed) যান্ত্রিক নিয়মে চলে, পরিস্থিতির ওপর ভিত্তি করে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
-Mechanical clocks: এটি সম্পূর্ণ যান্ত্রিক গিয়ার এবং স্প্রিং-এর মাধ্যমে চলে, এতে কোনো কম্পিউটার প্রযুক্তি বা AI নেই।
গুরুত্বপূর্ণ তথ্য: কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় জন ম্যাকার্থি (John McCarthy)-কে। ‘Sophia’ হলো হংকং-এর কোম্পানি ‘হ্যানসন রোবোটিক্স’-এর তৈরি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবট। ChatGPT হলো ওপেনএআই (OpenAI) দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট যা বর্তমানে ব্যাপক জনপ্রিয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions