‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

A তুর্কি

B ওলন্দাজ

C গুজরাটি

D ফরাসি

Solution

Correct Answer: Option A

- বাংলা ভাষায় যেসকল বিদেশি স্থান বা জাতির ভাষা থেকে শব্দ এসেছে, তার মধ্যে তুর্কি অন্যতম।
- তুর্কি ভাষা থেকে আগত আরও কিছু উল্লেখযোগ্য শব্দ হলো- উজবুক, উর্দু, কাবু, কুলি, কুর্নিশ, কাঁচি, চকমক, চাকর, চাকু, তোপ, বাবা, বাবুর্চি, বেগম, লাশ, সওগাত ইত্যাদি।
- মূলত ভারত ও বাংলাদেশের বিচার ও শাসন ব্যবস্থায় মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত তুর্কি শব্দের ব্যাপক প্রভাব দেখা যায়।
- এই শব্দগুলো দীর্ঘকাল ধরে ব্যবহারের ফলে এখন বাংলা ভাষার নিজস্ব সম্পদ হিসেবে বিবেচিত হয়।

- বিকল্প অপশনগুলোর মধ্যে ওলন্দাজ শব্দের উদাহরণ হলো- ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন ইত্যাদি।
- গুজরাটি শব্দের উদাহরণ হলো- খদ্দর, হরতাল ইত্যাদি এবং ফরাসি শব্দের উদাহরণ হলো- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions