- Bluetooth ডেটা Transfer এর জন্য ব্যবহৃত একটি ওপেন তারবিহীন প্রটোকল। এটি সাধারণত ১০-১০০ মিটারে কাজ সম্পন্ন করতে পারে। - ডেনমার্কের রাজা Harold Bluetooth এর নামনুসারে ব্লুটুথ নামকরণ করা হয়। - ১৯৯৪ সালে টেলিকম ভেন্ডর এরিকসন Bluetooth উদ্ভাবন করেন। - এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। - এটি Radio Wave ডেটা ট্রান্সফার করে থাকে। সাধারণত Bandwidth হচ্ছে 1Mbps.
ব্যাংকিং যোগাযোগের ক্ষেত্রে Remote এলাকায় Radio Link ব্যবহৃত হয়। মূলত Radio Link হলো একটি ডেটা নেটওয়ার্কে দুটি নোড বা রেডিও ইউনিটের মধ্যে একটি বেতার সংযোগ।
একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য সহজ নিয়ম হল বড় এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ অক্ষরের সংমিশ্রণ ব্যবহার করা। আপনার পাসওয়ার্ড কমপক্ষে ১২টি অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং সহজেই অনুমান করা তথ্য যেমন আপনার নাম, জন্মতারিখ বা সাধারণ শব্দ ব্যবহার করা এড়িয়ে চলুন। উপরন্তু, আপনার প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করা উচিত এবং বিভিন্ন সাইটে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করা এড়ানো উচিত।
ফায়ারওয়াল হলো Set of Rules, যার মাধ্যমে কম্পিউটারের Incoming ও Outgoing ডেটা প্রবাহ বা নেটওয়ার্ক প্যাকেট নিয়ন্ত্রণ ও প্রয়োজনে তা ফিল্টার করা যায়। ফায়ার ওয়াল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস প্রবেশ বাধা দেয় এবং সাইবার আক্রমণ (হ্যাকিং) থেকে রক্ষা করে।
Python হলো উচ্চতর স্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। Python ভাষার আবিষ্কারক গুইডো ভ্যান রসম (নেদারল্যান্ডস)। ১৯৮০ সালে এটি আবিষ্কার হলেও ১৯৯১ সালে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ১৯৯৪ সালে বাজারে ছাড়া হয় ।
কম্পিউটারে ফাইলের নাম তৈরি করার জন্য নিম্নলিখিত সাধারণ নিয়মগুলি রয়েছে:
১। ফাইলের নামে শুধুমাত্র অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর (_), বা হাইফেন (-) ব্যবহার করুন। স্পেস, কমা বা অন্য কোনো বিশেষ অক্ষর ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ এগুলো ত্রুটির কারণ হতে পারে।
২। ফাইলের নাম সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক রাখুন, তবে সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা এড়িয়ে চলুন যা বোঝা কঠিন।
৩। বিভিন্ন অপারেটিং সিস্টেমে কেস সংবেদনশীলতা সমস্যা এড়াতে ফাইলের নামের ছোট হাতের অক্ষর ব্যবহার করুন।
৪। ফাইলের নামে সাধারণ শব্দ বা বাক্যাংশ ব্যবহার করা এড়িয়ে চলুন যা অন্য ফাইলের সাথে বিভ্রান্তি বা বিরোধ সৃষ্টি করতে পারে।
৫। গুরুত্বপূর্ণ ডেটা ওভাররাইটিং প্রতিরোধ করতে বিভিন্ন ফাইলের জন্য একই ফাইলের নাম ব্যবহার করা এড়িয়ে চলুন।
অপশন ২, ৩, ৪ -এ যথাক্রমে স্পেস, ? ও / ব্যবহার করার কারণে এইগুলো ইনভেলিড।
কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor/ Processor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: - Arithmetic Logic Unit (ALU), - Control Unit - Register.
Utility program হচ্ছে System Software এর একটি প্রকার। কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ, বিভিন্ন প্রকার ভাইরাস থেকে সুরক্ষা, ডেটা ও প্রোগ্রামের ব্যাক আপ কাজের জন্য সুবিধা প্রদানকারী প্রোগ্রামসমূহকে utility software বলে । কয়েকটি Utility program হলো- Disk defragmentation, Win-Zip, Avira, Avast, Panda, File Explorer ইত্যাদি।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
সর্বশেষ আপডেট (2026-04-01 14:42:16.731777): - ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৬ (U-16) নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা জয় করে। - এই টুর্নামেন্টটি নেপালের কাঠমান্ডুর এএনএফএ কমপ্লেক্সে (ANFA Complex) ১ থেকে ১০ মার্চ ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। - ফাইনাল ম্যাচটি ১০ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। - নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয়লাভ করে। - বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম তার অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন। - এছাড়া, বাংলাদেশের সৌরভী আক্তার প্রীতি টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (Most Valuable Player) নির্বাচিত হন এবং ভারতের অনুষ্কা কুমারীর সাথে যৌথভাবে সর্বোচ্চ ৫ গোল করে। - ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত, সাফ অনূর্ধ্ব-১৬ (U-16) নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এটিই সর্বশেষ আয়োজিত আসর।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার একটি প্রথম সারির রাজনৈতিক দল ছিল। ১৯৫২ সালের ৩১ জানুয়ারিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একটি সভায় এই দল গঠন করা হয়। এখানে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। - এর আহবায়ক মনোনীত হন কাজী গোলাম মাহবুব। - বাংলা ভাষা আরবি বর্ণমালার মাধ্যমে লেখার প্রস্তাব দেয়া হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। এই সভায় এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করা হয়। এই সভাতেই ৪০ সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। - সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৮ সালের ২ মার্চ. - ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১১ মার্চ ১৯৫০.
-Trade Related Aspects of Intellectual Property Rights (TRIPS) হলো বিশ্ববাণিজ্য সংস্থার (WTO) সদস্য দেশগুলোর মধ্যে বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার নিয়ে একটি নীতি (চুক্তি)। -এটি ১৯৯৪ সালে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালে কার্যকর হয়।
দুধ একটি সর্বগুণ সম্পন্ন খাদ্য। তাই একে সুপার ফুড বলা হয় । দুধের প্রধান উপাদান পানি, ল্যাক্টোজ, খনিজ, ফ্যাট, প্রোটিন। দুধে যে সকল খনিজ পাওয়া যায় তার মধ্যে আয়রন এর পরিমাণ কম। এছাড়াও ভিটামিন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিংক, আয়োডিন ও সেলিনিয়ামের মতো খনিজ পাওয়া যায় ।
সর্বশেষ আপডেট (2026-04-01 14:41:58.431254): - কিং চার্লস III (King Charles III) তাঁর মাতা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখে যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণ করেন। - ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ব্রিটেন ও অন্যান্য কমনওয়েলথ রিয়েলমের রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন। - তাঁর আনুষ্ঠানিক রাজ্যাভিষেক (Coronation) সম্পন্ন হয়েছিল ৬ মে, ২০২৩ তারিখে। - ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত তিনি যুক্তরাজ্যসহ ১৪টি কমনওয়েলথ রিয়েলম (Commonwealth realms) এবং ৫৬টি সদস্য রাষ্ট্রের জোট 'কমনওয়েলথ'-এর প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। - এই তথ্যটি ২০২৬ সাল পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত সীমান্ত জুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সঙ্গে চীনের তিব্বত অঞ্চলের সীমানা নির্ধারিত হয়েছে কমপক্ষে তিন বার। প্রথমবার ১৮৬৫ সালে জনসন লাইন এর মাধ্যমে। দ্বিতীয়বার ১৮৯৯ সালে ম্যাকার্টনি- ম্যাকডোনাল্ড লাইন অনুসারে। তৃতীয়বার ১৯১৪ সালে ম্যাকমোহন লাইন এর মাধ্যমে করা হয় তিব্বতের সঙ্গে ব্রিটিশ ভারতের আলোচনা সাপেক্ষে । ম্যাকমোহন লাইন এর মাধ্যমে সীমান্ত নির্ধারিত হলেও চীন এটিকে স্বীকার করতে চায় না। অজুহাত হিসেবে চীন দাবি করে এই চুক্তির সময় তিব্বত কোন সার্বভৌম রাষ্ট্র ছিলনা । উল্লেখ্য, এই সীমান্ত বিরোধ নিয়ে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধ সংঘটিত হয়।
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি। যথা: ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। তবে কার্যকরী ভাষা ২টি (ইংরেজি ও ফরাসি)।
বাস্তুতন্ত্র (Ecosystem) হচ্ছে জৈব-অজৈব পদার্থ ও বিভিন্ন জীব সমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীব সমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে। পৃথিবী পৃষ্ঠে চারভাগের তিনভাগই পানি। সমুদ্রের পানিতে বেশি জীব প্রজাতি বাস করে। তাই বলা যায়, সমুদ্রই হচ্ছে সবচেয়ে বড় Ecosystem.
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১২৭ নং আদেশ অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত সাবেক ‘স্টেট ব্যাংক অব পাকিস্তান' এর সব দায়-দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ.এন. হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। গভর্নর এর মেয়াদ ৪ বছর। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)।
১ মার্চ ১৯৭১ সালে ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করলে প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিল শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল এবং ৭ মার্চ রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যানে) ময়দানে জনসভা আহ্বান করেন। ৭ মার্চ, ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেন তা ইতিহাসে '৭ মার্চ ভাষণ' নামে পরিচিত। এ ভাষণটির স্থায়ীত্বকাল ছিল প্রায় ১৯ মিনিট (১৮.৩৯ সেকেন্ড)।
- ২০২৫ সালের TIME Person of the Year হিসেবে নির্বাচিত হয়েছেন 'The Architects of AI'। - টাইম ম্যাগাজিন জানিয়েছে, ২০২৫ সাল ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির জন্য একটি যুগান্তকারী বছর, যখন AI এর পূর্ণ সম্ভাবনা দৃশ্যপটে আসে এবং মানবজাতিকে বিস্মিত ও উদ্বিগ্ন করে তোলে। - এই সম্মাননা একক কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, বরং AI নিয়ে যারা চিন্তা করেছেন, নকশা করেছেন এবং তৈরি করেছেন, তাদের একটি গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। - টাইম ম্যাগাজিনের সম্পাদক-ইন-চিফ স্যাম জ্যাকবস উল্লেখ করেছেন যে, 'চিন্তাশীল যন্ত্রের যুগ নিয়ে আসার জন্য, মানবজাতিকে মুগ্ধ ও উদ্বিগ্ন করার জন্য, বর্তমানকে রূপান্তরিত করার জন্য এবং অসম্ভবকে অতিক্রম করার জন্য, 'The Architects of AI' হলেন TIME-এর ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।' - এই 'Architects of AI' দের মধ্যে OpenAI-এর সিইও Sam Altman, মেটার সিইও মার্ক জাকারবার্গ, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং টেসলার সিইও ইলন মাস্ক সহ অন্যান্য প্রযুক্তি নেতারা অন্তর্ভুক্ত ছিলেন। - উল্লেখ্য, ২০২৪ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন Donald Trump। - ২০২৩ সালে এই খেতাব অর্জন করেছিলেন জনপ্রিয় গায়িকা Taylor Swift। - ২০২৬ সালের জন্য এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি, কারণ এটি প্রতি বছর ডিসেম্বর মাসে ঘোষণা করা হয়।
সর্বশেষ আপডেট (2026-04-01 14:41:39.015347): - COP (Conference of the Parties) হলো জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (UNFCCC)-এর আওতায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আয়োজিত শীর্ষ সম্মেলন। - ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া COP-31 সম্মেলনটি ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। - এই সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক হবে এবং এটি COP31-এর আনুষ্ঠানিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। - অন্যদিকে, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন আলোচনার সভাপতিত্ব করবেন ('President of Negotiations' হিসেবে)। - তুরস্ক এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজক হওয়ার দীর্ঘদিনের টানাপোড়েনের পর COP-30 সম্মেলনে এই সমঝোতা হয়। - প্রাক-কপ (Pre-COP) বৈঠক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ফিজি ও টুভালুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। - এর আগে ২০২৫ সালের ১০ থেকে ২১ নভেম্বর ব্রাজিলের বেলেম (Belém)-এ COP-30 সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। - COP সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং প্যারিস চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করা।
- আলফ্রেড নোবেল ২১ অক্টোবর, ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। - তিনি ১৮৬৬ সালে নাইট্রো গ্লিসারিনের সাথে কিসেলগুর মিশিয়ে ডিনামাইট তৈরি করেন । - ১৮৬৭ সালে ডিনামাইটের জন্য পেটেন্ট অর্জন করেন। এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি প্রচুর অর্থ উপার্জন করে। - এ অর্জিত অর্থ ১৮৯৬ সালে মৃত্যুর ঠিক এক বছর আগে ১৮৯৫ সালে উইল করে যান। এই উইলকৃত অর্থ দিয়ে ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। - আলফ্রেড নোবেল এর প্রতি সম্মান জানাতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। - আর ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়। - অর্থাৎ ১৯৬৯ সাল থেকে ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন' প্রতিপাদ্য নিয়ে ১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি। এ শুমারি অনুযায়ী, ৭ বছর ও তদূর্ধ্ব সাক্ষরতার জাতীয় হার ৭৪.৬৬ শতাংশ (পুরুষ- ৭৬.৫৬ ও নারী ৭২.৮২ শতাংশ)।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর উন্নয়ন নীতি বিষয়ক কমিটি বা Committee For development policy (CDP) ২০১৮ সালে বাংলাদেশকে Least Developed Countries (LDC) থেকে উত্তোরণের জন্য প্রথম স্বীকৃতি দেয়। CDP এর হিসাব অনুযায়ী বাংলাদেশ ২০২৪ সালে LDC থেকে পুরোপুরি বের হয়ে যাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে ২০২৪ এর পরিবর্তে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম থ্যালাসেমিয়া। এ রোগে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি দেখা দেয়। এ রোগে আক্রান্ত ব্যক্তি সর্বদাই রক্তশূন্যতা ও অক্সিজেন স্বল্পতা অনুভব করে। এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধনহারা'। - এটি ১৯২১ সাল থেকে এটি ধারাবাহিকভাবে 'মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয় । - পত্রিকায় প্রকাশিত এ উপন্যাসের কিছু অংশ ১৯২৭ গ্রন্থাকারে প্রকাশে সময় বাদ পড়ে যায়। - পরবর্তীতে তা খুজে পাওয়া গেলে ১৯ মে, ২০০৬ সালে দৈনিক 'প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়। - এ গ্রন্থের পত্র সংখ্যা ১৮টি। চরিত্র: নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া। - কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য 'অগ্নিবীণা', - প্রথম প্রকাশিত কবিতা 'মুক্তি'। - কাজী নজরুল ইসলাম রচিত শিশুতোষ কাব্য 'ঝিঙেফুল' ।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
Double Fault is a term used in the sport of tennis. It refers to a serve that fails to land in the opponent's service box, resulting in the server losing the point.
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫-২০২৬ সাল পর্যন্ত টপিক ও সাবটপিক আকারে জব শুলুশন্স প্রশ্ন যোগ করা হয়েছে, ১২তম-২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লে হবে, সব প্রশ্ন ইউনিক সর্বমোট ২৫ হাজার হবে। প্রশ্ন ব্যাংক -> অনুশীলন -> এরপর উপরের ডানে একটা হলুদ বাটন ক্লিক করে job solutions ফিল্টার করে নিবেন। প্রতি সপ্তাহের নতুন জব প্রশ্ন টপিক ও সাবটপিক আকারে যোগ করা হয়।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। (২য় ব্যাচ) পরীক্ষা শুরুঃ ৫ ফেব্রুয়ারি। মোট পরীক্ষা – ৮০টি। টপিক ভিত্তিক – ৪০টি। সাবজেক্ট ভিত্তিক – ২০টি। ফুল মডেল টেস্ট – ২৮টি। প্রতিদিন পরীক্ষা ও প্রতি ৩ দিন পরপর ফুল ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট। সব প্রশ্ন সাজেশন্স ভিত্তিক।
✅ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস। ✪ পরীক্ষা শুরুঃ ১০ ফেব্রুয়ারি। ✪ মোট পরীক্ষাঃ ১৬২টি ✪ ডেইলি পরীক্ষাঃ ১০০টি ✪ প্রতি ২টি ডেইলি পরীক্ষার পর ১টি করে রিভিশনের মোট পরীক্ষাঃ ৫০টি ✪ পাক্ষিক রিভিশনঃ ১১টি ✪ প্রতি পরীক্ষায় ৫০টি Exclusive MCQ
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ আপকামিং রুটিনঃ - ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।