Local Area Network (LAN) : LAN এমন একটা কম্পিউটার নেটওয়ার্ক যেটা আমাদের এবং সাধারণ লোকের কাছে খুবই পরিচিত। এটা সীমিত পরিসরের, মানে একটা ঘর বা বিল্ডিং-এর কিছু অংশে সীমিত ভাবে ব্যবহারযোগ্য। আর এই কারণেই আমরা সাধারণত আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে LAN-কে বেশি ক্ষমতা দেওয়ার জন্য ইথারনেট প্রযুক্তি (IEEE 802.3) ব্যবহার করি। ইথারনেট ক্যাবল যেটা আমরা আমাদের বাড়ি এবং অফিস জুড়ে রাখি, তাদের ব্যবহারিক সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের তদতিরিক্ত ব্যবহার করলে, স্পীড অনেক কমে যায়। repeater, bridge, ইত্যাদি ব্যবহার করে একটি LAN-এর পরিসর বাড়ানো যায়।