Solution
Correct Answer: Option B
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেজ তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। ডেটাবেজ সাধারণ থেকে শুরু করে দক্ষ সকল ব্যবহারকারীই ব্যবহার করে থাকে। ব্যবহারকারী একই সাথে ডেটাবেজকে অনলাইন টার্মিনাল এর সাহায্যে অথবা Batch environment (অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মাধ্যমে যেটা High Level Language এর লিখিত) দ্বারা ব্যবহার করতে পারে। কিছু জনপ্রিয় ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম হলো - MySQL, Postgre SQL, SQLite, SQLite3, Microsoft Access, Oracle, SQL Server, dBASE, IBM DB2, Clipper, FoxPro ইত্যাদি।
DBMS এর সুবিধাসমূহ :
- ডেটার বাহুল্য কমায়।
- রেকর্ডের ভিত্তিতে আধুনিকীকরণ করা যায়।
- সহজেই ডেটাবেজ থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায় এবং বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়।
- ডেটার সঠিকতার নিশ্চয়তা প্রদান করে।
- সহজেই ডেটা শেয়ার করা যায়।
- ডেটার রিডাডেন্সি (Redundancy) দূর করা যায়।
- ডেটাবেজকে সর্টিং (Sorting) ও ইনডেক্সিং (Indexing)করে সাজানো যায়। তাই
DBMS এর অসুবিধাসমূহ :
- ভুল ডেটার কারণে অনেক সময় ডেটাবেজ প্রক্রিয়াকরণ পদ্ধতি
- ধীরগতিসম্পন্ন হয়।
- কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেজকে প্রভাবিত করতে পারে।
- অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়।
- অধিক ব্যয় সাপেক্ষ।