Solution
Correct Answer: Option C
- মানুষের লিখিত বা কথিত ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় (Machine Language) রূপান্তর করার প্রক্রিয়াকে এনকোডিং (Encoding) বলে।
- কম্পিউটার যেহেতু কেবল ০ এবং ১ (বাইনারি) বুঝতে পারে, তাই মানুষের ভাষাকে এই বাইনারি ফরম্যাটে বদলাতে হয়।
- ইনপুট ডিভাইস থেকে প্রাপ্ত ডেটাকে প্রসেসিংয়ের জন্য সিপিইউ-এর কাছে পাঠানোর আগে এনকোডিং করা হয়।
- আসকি (ASCII), ইবিসিউিক (EBCDIC) এবং ইউনিকোড (Unicode) হলো জনপ্রিয় এনকোডিং পদ্ধতি।
ভুল অপশনগুলো কেন হল না:
Encrypt: এটি তথ্য নিরাপত্তার স্বার্থে ডেটাকে গোপন সংকেতে (Cipher text) রূপান্তর করা, যা সাধারণ ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা বোঝায় না।
Decrypt: এনক্রিপশন করা গোপন তথ্যকে পুনরায় আসল বা পাঠযোগ্য তথ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া।