একটি স্কাউট দলকে ৯, ১০ ও ১২ সারিতে সাজানো যায় আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?
সমাধান
সঠিক উত্তর: Option D
যেহেতু স্কাউট দলকে ৯, ১০ ও ১২ সারিতে সাজানো যায়, তাই স্কাউটের সংখ্যা হবে ৯, ১০ ও ১২-এর ল.সা.গু. অথবা ল.সা.গু.-এর কোনো গুণিতক।
প্রথমে ৯, ১০ ও ১২-এর ল.সা.গু. নির্ণয় করি:
৯ = ৩ × ৩ = ৩²
১০ = ২ × ৫
১২ = ২ × ২ × ৩ = ২² × ৩
অতএব, ৯, ১০ ও ১২-এর ল.সা.গু. = ২ × ২ × ৩ × ৩ × ৫ = ১৮০।
যেহেতু স্কাউট দলকে বর্গাকারেও সাজানো যায়, তাই মোট স্কাউট সংখ্যাকে অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে।
এখন, ১৮০-এর মৌলিক উৎপাদকগুলো জোড়ায় সাজিয়ে পাই:
১৮০ = (২ × ২) × (৩ × ৩) × ৫ = ২² × ৩² × ৫
এখানে ২ এবং ৩ জোড়ায় থাকলেও ৫ বিজোড় বা জোড়াবিহীন অবস্থায় রয়েছে।
কোনো সংখ্যাকে পূর্ণবর্গ করতে হলে তার সকল মৌলিক উৎপাদককে জোড়ায় থাকতে হয়। তাই ১৮০-কে কমপক্ষে ৫ দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
অতএব, ঐ স্কাউট দলে কমপক্ষে স্কাউট রয়েছে = ১৮০ × ৫ = ৯০০ জন।
* সঠিক উত্তর: অপশন 4 (৯০০)
সোর্সঃ খাইরুল বেসিক গণিত