Solution
Correct Answer: Option D
টেলিযোগাযোগ প্রযুক্তির একধরনের বৈদ্যুতিক যন্ত্র হল Repeater বা রিপিটার। যা মূলত একটি সিগন্যালকে এমপ্লিফাই করার কাজে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ এটি একটি সিগন্যালকে গ্রহণ করে, আরো শক্তিশালী সিগন্যাল হিসেবে রূপান্তর করে, পুনরায় প্রেরণ করার কাজ করে থাকে।
- প্রধানত নেটওয়ার্ক কাভারেজ বৃদ্ধি করার জন্য এই যন্ত্রটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও যেখানে সিগন্যাল দূর্বল, সেখানে রিপিটার ব্যবহারের মাধ্যমে কাভারেজ বৃদ্ধির পাশাপাশি সিগন্যালকে শক্তিশালী করা সম্ভব।
- এই প্রযুক্তিটি টেলিযোগাযোগের প্রায় সব ধরনের মাধ্যম অর্থাৎ টেলিফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট সহ সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে ওয়াইফাই নেটয়ার্ক এর কাভারেজ বৃদ্ধির জন্য এই যন্ত্রটি গ্রাহক পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠছে।