Solution
Correct Answer: Option D
- কম্পিউটারের মেমোরি প্রধানত দুই প্রকার: প্রাইমারি মেমোরি (যেমন- RAM, ROM) এবং সেকেন্ডারি মেমোরি (যেমন- Hard Disk)।
- র্যাম (RAM) বা Random Access Memory হলো কম্পিউটারের প্রধান অস্থায়ী মেমোরি বা Volatile Memory।
- 'Volatile' বা অস্থায়ী মেমোরি হওয়ার কারণে, যতক্ষণ বিদ্যুৎ সংযোগ থাকে ততক্ষণই র্যাম তথ্য বা ডেটা ধরে রাখতে পারে।
- যখনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বা কম্পিউটার বন্ধ করা হয়, তখন র্যামে থাকা সমস্ত ডেটা ও প্রোগ্রাম মুছে যায় বা নষ্ট হয়ে যায়।
- অপশনে থাকা হার্ড ডিস্ক বা সেকেন্ডারি স্টোরেজ হলো 'Non-volatile' বা স্থায়ী মেমোরি, যা বিদ্যুৎ ছাড়াও তথ্য ধরে রাখতে পারে।
- কম্পিউটারে কাজ করার সময় প্রসেসর দ্রুত কাজ করার জন্য হার্ড ডিস্ক থেকে ডেটা সাময়িকভাবে র্যামে এনে ব্যবহার করে।