লোকাল বাসের কাজ কি?

A সিপিইউ ও পেরিফেরাল ডিভাইসকে যুক্ত করা।

B এক্সপানশন বাসের সাথে সমন্বয় সাধন করা

C সিপিউউ কন্ট্রোল করা

D সবগুলো

Solution

Correct Answer: Option A

কম্পিউটার বাস (ইংরেজি: Computer Bus) কম্পিউটারের মাদারবোর্ডে বিদ্যমান মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য চিপ বা কমপোনেন্ট গুলি বিদ্যুৎ পরিবাহী লাইনের মাধ্যমে সংযোগ স্থাপনকারী এই লাইনগুলোকে বাস বলে। অর্থাৎ, পিসির এক অংশ অপর অংশের সাথে যে পদ্ধতিতে যোগাযোগ স্থাপনে সক্ষম হয় তার নাম বাস।

অন্যভাবে বললে বলা যায়, কম্পিউটার যেসব ডিভাইসের সমন্বয়ে তৈরি (যেমন: মাইক্রোপ্রসেসরইনপুট ডিভাইসআউটপুট ডিভাইসমেমােরি অংশ ইত্যাদি) তাদের মধ্যে ডিজিটাল তথ্য (০ ও ১) চলাচলের জন্য যে মাধ্যম তাকেই বাস বলে।

অর্থাৎ, কম্পিউটারের এক অংশ থেকে তথ্য অন্য অংশে নিয়ে যাবার জন্য কম্পিউটার বাস ব্যবহৃত হয়। বস্তুগত দিক থেকে বাস হচ্ছে ক্যাবল বা তার অথবা সার্কিট বাের্ডের পরিবাহক লাইন।

কম্পিউটার বাস প্রধানত ২ প্রকার 
- সিস্টেম বাস (System Bus)
- এক্সপ্যানশন বাস (Expansion Bus)

কম্পিউটারের সিস্টেম বাসকে (System Bus) আবার ৩ ভাগে ভাগ করা যায়।
- Data Bus
- Address Bus
- Control Bus


এখন এক্সপ্যানশন বাস (expansion bus), সিস্টেম বাস এর  বাস হিসেবে কাজ করে। CPU এই এক্সপ্যানশন বাস এর সাহায্যে কম্পিউটারের ইনপুট ও আউটপুট বা অন্যান্য পেরিফেরাল ডিভাইস এর সাথে যোগাযোগ করে ।কম্পিউটারের সুবিধা বাড়ানোর জন্য মাদারবোর্ড এ কোন ডিভাইস (যেমন নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যুক্ত করার জন্য এক্সপ্যানশন বাস ব্যবহার করা হয়।

Expansion bus কিছু উধাহরন হল
» আই-এস-এ বাস (ISA BUS) (ISA – Industry Standard Architecture)
» ই-আই-এস-এ বাস (EISA BUS) (EISA – Extended Industry Standard Architecture)
» লোকাল বাস (Local BUS)
» ইউ-এস-বি (USB) (Universal Serial BUS)
» ফায়ারওয়ার বাস (Fireware BUS)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions