Solution
Correct Answer: Option A
আপনি যখন ইন্টারনেট থেকে কোন ফটো ডাউনলোড করেন বা ওয়েব সার্ভার থেকে কোন ওয়েব পেজ ডাউনলোড করেন, আপনার ডাটা গুলো কিন্তু সিঙ্গেল ওয়ান পিস হিসেবে আপনার ব্রাউজারে লোড হয় না। আসলে ওয়েব পেজের অসংখ্য টুকরা আপনার কম্পিউটারে রিসিভ হয় এবং প্রত্যেকটি টুকরা একসাথে জোড়া লেগে তারপরে আপনার কাছে একটি পুরনাঙ্গ ওয়েব পেজ প্রদর্শিত হয়।
যে নেটওয়ার্কে এই ডাটা গুলো টুকরা টুকরা হয়ে আপনার কাছে পৌছায় বা আপনি সেন্ড করতে পারেন, একে প্যাকেট সুইচ নেটওয়ার্ক বলা হয়।
তাহলে ডাটা প্যাকেট কি? — বলতে পারেন, ডিজিটাল নেটওয়ার্কে কোন কমিউনিকেশনের জন্য নেটওয়ার্ক প্যাকেট বা এই ডাটা প্যাকেট গুলো হচ্ছে বেসিক ইউনিট। ইন্টারনেটে ডাটা ট্র্যান্সমিট হওয়ার পূর্বে ডাটা গুলো অসংখ্য টুকরাতে বিভক্ত হয়ে যায় এবং গন্তব্যের জন্য ছড়িয়ে পড়ে, এই টুকরা হওয়া ডাটা গুলোকে ডাটা প্যাকেট বা নেটওয়ার্ক প্যাকেট বলা হয়ে থাকে।