মাইক্রোওয়েভ উৎপন্নের যন্ত্র নিয়ে কাজ করার সময় পকেটের চকলেট গলে যেতে দেখে মাইক্রোওয়েভ ওভেন তৈরির কথা ভাবেন কে?
A ম্যাক্সওয়েল
B মাইকেল ফ্যারাডে
C পার্সি স্পেনসার
D ম্যাক্স প্ল্যাঙ্ক
Solution
Correct Answer: Option C
মার্কিন প্রকৌশলী পার্সি স্পেনসার (Percy Spencer) মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার করেন।
১৯৪৫ সালে তিনি রাডার সিস্টেমে ব্যবহৃত মাইক্রোওয়েভ উৎপন্নের যন্ত্র (ম্যাগনেট্রন) নিয়ে কাজ করছিলেন। তখন তিনি লক্ষ্য করেন যে তার পকেটে থাকা একটি চকলেট বার গলে গেছে। এই ঘটনা পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারেন যে মাইক্রোওয়েভ ব্যবহার করে খাবার দ্রুত গরম করা সম্ভব, যা পরবর্তীতে মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কারের পথ তৈরি করে।