Solution
Correct Answer: Option B
আমরা জানি, গতিশক্তি, Ek = ½mv2 (যেখানে m = ভর এবং v = বেগ)
ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে ধ্রুবক সংখ্যা (½) বাদ যায়। এছাড়া গুণের সময় শতকরা ত্রুটিগুলো যোগ হয় এবং বেগের সূচক 2 গুণ আকারে আসে।
অতএব, গতিশক্তি পরিমাপের সর্বোচ্চ শতকরা ত্রুটি হবে:
ΔEk/Ek × 100% = (Δm/m × 100%) + 2 × (Δv/v × 100%)
দেওয়া আছে, ভরের শতকরা ত্রুটি = 2% এবং বেগের শতকরা ত্রুটি = 3%
মান বসিয়ে পাই:
গতিশক্তির পরিমাপে শতকরা ত্রুটি = 2% + 2 × 3%
= 2% + 6%
= 8%