Solution
Correct Answer: Option B
দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ, r = 2.0 m এবং ব্যাসার্ধের পরম ত্রুটি, Δr = 0.1 m
প্রথমে ব্যাসার্ধের শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে:
ব্যাসার্ধের শতকরা ত্রুটি = (Δr / r) × 100%
= (0.1 / 2.0) × 100%
= 5%
আমরা জানি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, A = 4πr2
ক্ষেত্রফলের শতকরা ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে ধ্রুবক (4π) বাদ যায় এবং চলকের (r) ঘাত 2 গুণ আকারে আসে।
ক্ষেত্রফলের শতকরা ত্রুটি = 2 × (ব্যাসার্ধের শতকরা ত্রুটি)
= 2 × 5%
= 10%