Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
বায়ুর বেগের উত্তরদিকের অংশক (y-অক্ষ বরাবর), vy = 5 km/hr
বায়ুর বেগের পূর্বদিকের অংশক (x-অক্ষ বরাবর), vx = 12 km/hr
যেহেতু উত্তর ও পূর্ব দিক পরস্পর ৯০° কোণে (সমকোণে) ক্রিয়া করে, তাই লব্ধিবেগ পিথাগোরাসের সূত্র বা ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে নির্ণয় করা যায়।
লব্ধিবেগ (R) = √(vx2 + vy2)
মান বসিয়ে পাই,
R = √(122 + 52)
R = √(144 + 25)
R = √169 = 13 km/hr
সুতরাং, বায়ুর লব্ধিবেগ 13 km/hr।