Solution
Correct Answer: Option A
সঠিক উত্তর: H=v02/2g
বস্তুকে v0 আদিবেগে ওপরের দিকে নিক্ষেপ করা হলে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর এর শেষ বেগ (v) = 0 হবে।
যেহেতু বস্তুটি অভিকর্ষের বিরুদ্ধে গতিশীল, তাই ত্বরণ a = -g।
গতির সমীকরণ অনুযায়ী আমরা জানি, v2 = u2 + 2as
এখানে মানগুলো বসালে পাই:
0 = v02 - 2gH
বা, 2gH = v02
সুতরাং, সর্বোচ্চ উচ্চতা H = v02 / 2g।