60 m উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির অর্ধেক হবে?

A 10 m

B 20 m

C 30 m

D 40 m

Solution

Correct Answer: Option B

ধরি, ভূমি হতে x উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির অর্ধেক হবে।
বস্তুটির মোট উচ্চতা, H = 60 m

x উচ্চতায় বস্তুটির বিভবশক্তি (Ep) = mgx
উপর থেকে বস্তুটি (60 - x) দূরত্ব নিচে নামায় এর গতিশক্তি (Ek) = mg(60 - x)

শর্তমতে, বিভবশক্তি = ½ × গতিশক্তি
mgx = ½ × mg(60 - x)

উভয় পাশ থেকে mg বাদ দিলে পাই:
x = ½(60 - x)
2x = 60 - x
3x = 60
x = 20 m

সুতরাং, ভূমি হতে 20 m উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির অর্ধেক হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions