Solution
Correct Answer: Option A
গতিশক্তি (K) এবং ভরবেগের (p) মধ্যে সম্পর্ক হলো: p = √(2mK)
গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, নতুন গতিশক্তি হবে পূর্বের গতিশক্তির সাথে 300% যোগফল।
নতুন গতিশক্তি, K' = K + (300/100)K = K + 3K = 4K
এখন নতুন ভরবেগ, p' = √(2mK') = √(2m × 4K) = √4 × √(2mK) = 2p
অর্থাৎ, নতুন ভরবেগ পূর্বের ভরবেগের দ্বিগুণ হলো।
ভরবেগ বৃদ্ধির পরিমাণ = p' - p = 2p - p = p
শতকরা হিসেবে ভরবেগ বৃদ্ধি পাবে = (p / p) × 100% = 100%।