Solution
Correct Answer: Option C
ধরি, ভূমি হতে x উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে।
ভূমি হতে x উচ্চতায় বিভবশক্তি (PE) = mgx
h উচ্চতা থেকে x উচ্চতায় (অর্থাৎ h - x দূরত্ব) নেমে আসার ফলে অর্জিত গতিশক্তি (KE) = mg(h - x)
শর্তমতে, KE = 2 × PE
⇒ mg(h - x) = 2 × mgx
⇒ h - x = 2x
⇒ 3x = h
⇒ x = h/3
সুতরাং, ভূমি হতে h/3 উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে।