Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
কুয়ার ব্যাসার্ধ, r = 6/2 = 3 m
কুয়ার গভীরতা, h = 10 m
পানির ঘনত্ব, ρ = 1000 kg/m³
সময়, t = 20 min = 1200 s
পানির ভর (m):
m = πr²h × ρ = 3.1416 × 3² × 10 × 1000 ≈ 282744 kg
ভারকেন্দ্রের সরণ (h'):
সম্পূর্ণ পানি শূন্য করার ক্ষেত্রে পানির ভারকেন্দ্রের গড় সরণ, h' = h/2 = 10/2 = 5 m
ক্ষমতা (P):
P = W/t = (mgh')/t
P = (282744 × 9.8 × 5) / 1200 ≈ 11545.38 W
আমরা জানি, 1 HP = 746 W
অতএব, পাম্পের ক্ষমতা = 11545.38 / 746 ≈ 15.47 HP বা প্রায় 15.5 HP।