একজন ব্যক্তির ওজন পৃথিবীপৃষ্ঠে 785 N এবং মঙ্গলগ্রহ পৃষ্ঠে 298 N ।মঙ্গলপৃষ্ঠে অভিকর্ষী ক্ষেত্রের তীব্রতা কত?

A 2.63 N kg-1

B 6.09 N kg-1

C 3.72 N kg-1

D 9.81 N kg-1

Solution

Correct Answer: Option C

আমরা জানি, ওজন (W) = ভর (m) × অভিকর্ষজ ত্বরণ বা প্রাবল্য (g)
পৃথিবীপৃষ্ঠে আদর্শ অভিকর্ষজ ত্বরণ, g = 9.81 Nkg⁻¹।

ব্যক্তির ভর নির্ণয়:
m = W / g = 785 / 9.81 ≈ 80 kg
যেহেতু ভর সর্বত্র অপরিবর্তিত থাকে, তাই মঙ্গল গ্রহেও ব্যক্তির ভর 80 kg হবে।

মঙ্গলপৃষ্ঠে মহাকর্ষীয় তীব্রতা নির্ণয়:
মঙ্গলে ব্যক্তির ওজন, W' = 298 N
মঙ্গলের প্রাবল্য, g' = W' / m = 298 / 80 = 3.725 Nkg⁻¹
সুতরাং, মঙ্গলপৃষ্ঠে অভিকর্ষী ক্ষেত্রের তীব্রতা হবে প্রায় 3.72 Nkg⁻¹

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions