ভূ-পৃষ্ঠ হতে h উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ-

A v=GM/(R+h)

B v=GM/(R+h)2

C v=GM2/R+h

D v=√(GM)/√(R+h)

Solution

Correct Answer: Option D

কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ে মূলত কেন্দ্রীয় বল এবং মহাকর্ষ বল সমান ধরা হয়।

ধরি,
m = উপগ্রহের ভর, v = উপগ্রহের বেগ, R = পৃথিবীর ব্যাসার্ধ, h = উচ্চতা, G = মহাকর্ষ ধ্রুবক, M = পৃথিবীর ভর।

শর্তমতে, কেন্দ্রীয় বল = মহাকর্ষ বল
⇒ (mv²)/(R+h) = GMm/(R+h)²

উভয় পক্ষ থেকে m এবং একটি (R+h) বাদ দিলে পাই,
⇒ v² = GM/(R+h)
v = √(GM)/√(R+h)

এই সমীকরণটি দেখায় যে উপগ্রহের বেগ নির্ভর করে পৃথিবীর ভর এবং উপগ্রহের উচ্চতার উপর, উপগ্রহের নিজের ভরের উপর নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions