Solution
Correct Answer: Option B
আমরা জানি, ইয়ং গুণাঙ্ক Y = FL / Al
বা, F = YAl / L
এখানে দেওয়া আছে,
ইয়ং গুণাঙ্ক (Y) = 2×1011 Nm-2
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) = 1×10-4 m2
যেহেতু তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাই আদি দৈর্ঘ্য (L) হলে, পরিবর্তিত দৈর্ঘ্য হবে 2L।
দৈর্ঘ্য বৃদ্ধি (l) = 2L - L = L
মানগুলো বসিয়ে পাই,
F = (2×1011 × 1×10-4 × L) / L
বা, F = 2×1011 × 1×10-4
অতএব, প্রযুক্ত বল F = 2×107 N