রেনল্ড সংখ্যার মাত্রা কোনটি?

A [MºL1T-1]

B [MºLºTº]

C [MºLºT-1]

D [MºL2T-2]

Solution

Correct Answer: Option B

রেনল্ড সংখ্যা (Reynolds Number) হলো তরলের প্রবাহের ক্ষেত্রে জড়তা বল (Inertial force) এবং সান্দ্র বলের (Viscous force) একটি অনুপাত।
- সমজাতীয় দুটি রাশির (বলের) অনুপাত হওয়ায় রেনল্ড সংখ্যার কোনো একক বা মাত্রা নেই। এটি একটি মাত্রাহীন (Dimensionless) সংখ্যা।
- গাণিতিকভাবে মাত্রা বিশ্লেষণ করলে পাওয়া যায়:
[N] = [ρ][v][r] / [η]
[N] = (ML-3 × LT-1 × L) / (ML-1T-1)
[N] = (ML-1T-1) / (ML-1T-1) = 1
- সুতরাং, এর মাত্রা সমীকরণ হলো [MºLºTº]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions