Solution
Correct Answer: Option B
মানবদেহে শিরা-উপশিরা দিয়ে রক্তের চলাচল তরলের সান্দ্রতা (Viscosity) ধর্মের ওপর নির্ভর করে।
- সান্দ্রতা হলো তরলের সেই ধর্ম, যার কারণে এটি তার অভ্যন্তরীণ স্তরগুলোর আপেক্ষিক গতিতে বাধা প্রদান করে। রক্তের সান্দ্রতা পানির চেয়ে বেশি হওয়ায় এটি শিরা-উপশিরার মধ্য দিয়ে নির্দিষ্ট চাপে প্রবাহিত হতে পারে।
রক্ত সম্পর্কিত অন্যান্য তথ্য:
- রক্ত একধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং সামান্য ক্ষারধর্মী তরল যোজক টিস্যু।
- একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যা মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%।
- রক্তের রসে হিমোগ্লোবিন নামক লৌহ-ঘটিত প্রোটিন থাকায় এর রং লাল হয়।