Solution
Correct Answer: Option D
তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে সম্পন্ন কাজকে পৃষ্ঠশক্তি (E) বলে। আবার, তরলের পৃষ্ঠের উপর কল্পিত কোনো রেখার একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে ক্রিয়াশীল বলকে পৃষ্ঠটান (T) বলে।
গাণিতিকভাবে প্রমাণ করা যায় যে, কোনো তরলের পৃষ্ঠশক্তি এর পৃষ্ঠটানের সমান।
অতএব, পৃষ্ঠশক্তি (E) এবং পৃষ্ঠটান (T)-এর সম্পর্ক হলো: E = T।