সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার বিস্তার A ।এর সরণ কত হলে শক্তির অর্ধেক গতিশক্তি এবং অর্ধেক বিভবশক্তি হবে?

A A/3

B A/2

C A/√2

D A/2√2

Solution

Correct Answer: Option C

সরল দোলন গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে,
মোট শক্তি, E = ½kA²
গতিশক্তি, Ek = ½k(A² - x²)
বিভবশক্তি, Ep = ½kx²

শর্তমতে, গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে (অর্থাৎ মোট শক্তির অর্ধেক হবে)।
∴ ½k(A² - x²) = ½kx²
⇒ A² - x² = x²
⇒ 2x² = A²
⇒ x² = A² / 2
x = A / √2

সুতরাং, সরণ A/√2 হলে শক্তির অর্ধেক গতিশক্তি এবং অর্ধেক বিভবশক্তি হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions