দৃঢ়ভাবে আটকানো k বল ধ্রুবকের একটি স্প্রিং-এর এক প্রান্তে m ভর ঝুলিয়ে একটু টেনে ছেড়ে দিলে যে সরল ছন্দিত স্পন্দন সৃষ্টি হবে তার পর্যায়কাল কত হবে?

A T=2π√e/√g

B T=2π√m/√k

C T=2π√g/√e

D T=2π√l/√g

Solution

Correct Answer: Option B

সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে পর্যায়কাল (T), বস্তুর ভর (m) এবং বল ধ্রুবক (k)-এর মধ্যকার সম্পর্ক নির্ণয়ের সূত্রটি হলো:
T = 2π√(m/k) বা T = 2π√m/√k

এখানে,
m = বস্তুর ভর
k = স্প্রিং বা বল ধ্রুবক

সম্পর্ক:
ভর (m) ধ্রুবক থাকলে, পর্যায়কাল (T) বল ধ্রুবকের (k) বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ, T ∝ 1/√k
সুতরাং, বল ধ্রুবক বাড়লে পর্যায়কাল কমে এবং বল ধ্রুবক কমলে পর্যায়কাল বাড়ে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions